আমতলীতে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
আমতলীতে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আমতলীতে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ ৪৫০ গ্রাম গাঁজাসহ শাহাবুদ্দিন হাওলাদার নামের এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।




জানাগেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম কুকুয়া গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে শাহাবুদ্দিন হাওলাদার দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এস আই সোহেল রানার নেতৃত্বে পুলিশ তাকে পশ্চিম চুনাখালী গ্রাম থেকে বিক্রিরত অবস্থায় গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে ৪’শ৫০ গ্রাম গাজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। মঙ্গলবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, আসমাী শাহাবুদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!