বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী আমতলীতে পালন

দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী আমতলীতে পালন

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা স্বজন সমাবেশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল বনাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা। আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।


শনিবার সকাল ১০ টায় আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে কেক কেটে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাসস বরগুনা জেলা প্রতিনিধি মোঃ খায়রুল বাশার বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা। দৈনিক যুগান্তর পত্রিকার আমতলী প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অ লের প্রধান সম্পাদক সরোয়ার আলম,উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এ্যাড. এমএ কাদের মিয়া,এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড. শাহাবুদ্দিন পান্না,আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাধারণ সম্পাদক নুহু-উল-আলম নবীন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি মোঃ মিজানুর রহমান সিকদার, ঠিকাদার গাজী মোজাম্মেল হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আমতলী প্রতিনিধি পরিতোষ কর্মকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুব ইসলাম, সাংবাদিক মোঃ জাকির হোসেন, মোঃ জসিম হাওলাদার, মোঃ হোসাইন আলী কাজী, আরিফ হোসেন ফসল, মোঃ মিজানুর রহমান. এইচ এম কাওসার মাদবর ও মোঃ খায়রুল ইসলাম আকাশ প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!