আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে জামায়াত নেতার ইকো ব্রিকস! – আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে জামায়াত নেতার ইকো ব্রিকস!

আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে জামায়াত নেতার ইকো ব্রিকস!

আপন নিউজ প্রতিবেদন,আমতলীঃ ইসলামী ব্যাংকের আইসিটি প্রকৌশলী জামায়াত নেতা মোঃ রকিবুল হাসান চৌধুরী রাজু আমতলী পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে রুহী ইকো ব্রিক্স নির্মাণ করেছেন। হুমকির মুখে পরেছে পরিবেশ। দ্রুত সরকারী জমি উদ্ধারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

জানাগেছে, ইসলামী ব্যাংকের আইসিটি প্রকৌশলী জামায়াত নেতা মোঃ রকিবুল হাসান চৌধুরী রাজু ২০২০ সালে আমতলী পৌরসভা ৪৩/১ পোল্ডারের ৩৫ শতাংশ জমি দখল করে রুহী ইকো ব্র্রিকস নির্মাণ করেন। ব্রিকস নির্মাণে পানি উন্নয়ন বোর্ড বাঁধা দিলেও তা মানেনি জামায়াত নেতা। সরকারী জমি ও লোকালয়ে ইকো ব্রিক্স নির্মাণ করায় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পরেছে। এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, জামায়াত নেতা ইকো ব্রিকস নির্মাণে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক ও কৃষি অফিসের কোন ছাড়পত্র নেই। তিন দফতরের ছাড়পত্র ছাড়াই তিনি ইকো বিক্স নির্মাণ করেছেন।

বুধবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, ইকো বিক্সের সামনে বন্যা নিয়ন্ত্রন বাঁধ, পাশে বিভিন্ন ঘর বাড়ী এবং আরেক পাশে পায়রা নদী। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অর্ধেক দখল করে ইকো ব্রিকস নির্মাণ করা হয়েছে।

স্থানীয় হেমায়েত উদ্দিন বলেন, সরকারী জমি ও লোকালয়ে ইকো ব্রিকস নির্মাণ করায় পরিবেশের মারাত্মক হুমকির মুখে পড়বে। দ্রুত বিক্স নির্মাণ বন্ধের দাবী জানান তিনি।

জামায়াত নেতা ইকো বিকস মালিক প্রকৌশলী মোঃ রকিবুল হাসান চৌধুরী রাজু পানি উন্নয়ন বোর্ডের জমির দখলের কথা স্বীকার করে বলেন, আমি জমি কিনে ইকো ব্রিকস করেছি। পানি উন্নয়ন বোর্ডের দখলীয় জমির ডিসিআর পেতে আবেদন করেছি।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুল হালিম মিয়া বলেন, ইকো বিকস নির্মাণে পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেয়নি। ছাড়পত্র ছাড়া ওই ইকো বিকস নির্মাণ করেছে। দ্রুত ওই ব্রিকসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, ইকো ব্রিকস নির্মাণে কোন ছাড়পত্র দেয়া হয়নি।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার আলম বলেন, খোজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ইকো ব্রিকস নির্মাণে কাউকে জমি ডিসিয়ার দেয়া হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!