তালতলীতে প্রবাস ফেরত এক গৃহবধুকে এসিড নিক্ষেপ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
তালতলীতে প্রবাস ফেরত এক গৃহবধুকে এসিড নিক্ষেপ

তালতলীতে প্রবাস ফেরত এক গৃহবধুকে এসিড নিক্ষেপ

আপন নিউজ প্রতিবেদন,আমতলীঃ প্রবাস ফেরত এক গৃহবধুকে এসিড নিক্ষেপ করে জলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসিড নিক্ষেপে ওই গৃহবধু মুখমন্ডল ও শরীর ঝলসে গেছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামে মঙ্গলবার গভীর রাতে। ঝলসে যাওয়া গৃহবধু সেলিনা বেগমকে (৩৫) স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, গত পাঁচ বছর পুর্বে জালাল উদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগম চাকুরীর সুবাদে সৌদি আরবে যান। করোনা ভাইরাসের প্রভাবে গত বছর সেলিনা বেগম দেশে আসেন। ওই সময় থেকে তিনি তার বাবার বাড়ীতে অবস্থান করছিল। মঙ্গলবার দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে মুখোশ পরিহিত এক ব্যাক্তি তার মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ওই গৃহবধুর মুখমন্ডল ও শরীর ঝলসে যায়। আহত সেলিনা বেগমকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

এসিডে ঝলসে যাওয়া গৃহবধুর জামাতা মোঃ আতিকুর রহমান বলেন, সেলিনা বেগমকে এসিড মেরে ঝলসে দেয়া হয়েছে।

তালতলী থানার ওসি মোঃ শাহাদাত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!