রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গলাচিপায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ৫ কেজি গাঁজাসহ রিপা আক্তার (৩৫) ও সৈয়দ আহম্মেদ (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সোয়া ১১টার দিকে গলাচিপা লঞ্চঘাট আলম ভান্ডারীর ইট-বালুর দোকান জাপান এন্টারপ্রাইজের সামনে থেকে গলাচিপা থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপা আক্তার ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার আঠারোবাড়ী উত্তরপাড়া গ্রামের ইলিয়াস খাঁর স্ত্রী ও সৈয়দ আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বলিয়াহুরা গ্রামের ধলু মিয়ার ছেলে।

সোমবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশ অভিযান চালিয়ে সৈয়দ আহম্মেদ ও রিপা আক্তারকে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এদের সাথে সংশ্লিষ্ট স্থানীয় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!