মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবসে সংবর্ধনা প্রদান

আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবসে সংবর্ধনা প্রদান

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, আমতলী, বরগুনা এর উদ্যেগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে বেগম রোকেয়া দিবস-২০২১ উদ্যাপন ও জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সি,এম রেজাউর করিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আমতলী প্রেসক্লাব সভাপতি রেজাউর করিম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার প্রমূখ।

সভায় নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতা অর্জন করায় সোহেলী পারভীন মালা, তাসলিমা পারভীন, ইসমত আরা কলি, নাজমা বেগম, মোসাঃ সাহিদা বেগমকে শ্রেষ্ঠ জয়িতা হিসাবে সংবর্ধনা ও সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!