কলাপাড়ায় চোখের জলে চিরবিদায় সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় চোখের জলে চিরবিদায় সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন

কলাপাড়ায় চোখের জলে চিরবিদায় সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের সফল সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মো. ইসমাইল হোসেন হাওলাদার (৭৫) কে চোখের জলে চিরবিদায় জানিয়েছেন হাজারও মানুষ।

রোববার (১২ ডিসেম্বর) খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর মরহুমের জানাজা শেষে পৌর শহরের এতিমখানা কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমের জানাজার নামাজে রাজনৈতিক বৃন্দ, সাংবাদিক, মুসল্লিগণসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ, কলাপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর মো. ইসমাইল হোসেন হাওলাদার শনিবার (১১ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌর শহরের হাসপাতাল রোডে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে এবং নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার এই মৃত্যুতে তার নির্বাচনী এলাকা সহ কলাপাড়া উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!