গলাচিপায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রেস ক্লাবে মোমবাতি প্রজ্জ্বলন | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
গলাচিপায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রেস ক্লাবে মোমবাতি প্রজ্জ্বলন

গলাচিপায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রেস ক্লাবে মোমবাতি প্রজ্জ্বলন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো গলাচিপা প্রেস ক্লাব। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গলাচিপা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এই মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে গলাচিপা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করেন।

শহীদদের সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, সিনিয়র সাংবাদিক বাবুল মিয়া, সাংবাদিক সাইমুর রহমান এলিট, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংবাদিক রফিকুল ইসলাম রুবেল, সাংবাদিক মুনতাসির মামুন, সাংবাদিক রিয়াদ হোসাইন, সাংবাদিক নাসিরউদ্দিন, সাংবাদিক মাসুদ মিয়া, সাংবাদিক হাসান এলাহি, সাংবাদিক সাকিব হাসান, সাংবাদিক কমল সরকার, সাংবাদিক বিনয় কর্মকার, সাংবাদিক সঞ্জীব সাহা, সাংবাদিক সঞ্জিব দাস ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাফর প্যাদা প্রমুখ। এসময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় এক অভ‚তপূর্ব দৃশ্য সৃষ্টি হয়। অন্ধকারের মধ্যে প্রজ্জ্বলিত মোমবাতিগুলো যেন শিখা হয়ে জ্বলছিল।

 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!