আমতলীতে বিজয় দিবস উদযাপনে বিএনপির মিছিল ও সমাবেশ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে বিজয় দিবস উদযাপনে বিএনপির মিছিল ও সমাবেশ

আমতলীতে বিজয় দিবস উদযাপনে বিএনপির মিছিল ও সমাবেশ

আমতলী প্রতিনিধিঃ নীরব আমতলী উপজেলা বিএনপি সরব হয়ে উঠেছে। মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্মী উদযাপনে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধীক নেতাকর্মীরা আমতলী উপজেলা শহরে মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা বিএনপি এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৃণমুল নেতাকর্মীরা। মিছিল ও সমাবেশে বিএনপি নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়েছেন।

জানাগেছে, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্মী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্মৃতি স্ত্মম্ভে পুস্পস্ত্মবক অর্পণ, মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা বিএনপি সভাপতি মোঃ জালাল আহম্মেদ ফকিরের নেতৃত্বে মিছিলটি আমতলী একে স্কুল থেকে শুরম্ন করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে শেষ হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণ সড়কের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন। মিছিল ও সমাবেশে সহস্রাধীন নেতাকর্মী অংশগ্রহন করেন। উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালাল আহম্মেদ ফকিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরম্নজ্জামান হিরম্ন, বিএনপি নেতা মকবুল খাঁন, তুহিন মৃধা, যুবদল সভাপতি মোঃ কবির ফকির ও কাউন্সিলর সামসুল হক প্রমুখ। বিএনপির এমন সরব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৃণমুল নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপি সভাপতি মোঃ জালাল আহম্মেদ ফকির বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত্রীতে আর ঘরে বসে থাকতে পারিনা। আওয়ামীলীগ সরকারের দমন পীড়ন আর নিরবে সহ্য করা যাবে না। স্বাধীনতা অর্জনে সাবেক রাষ্টপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে। সেই অবদান ভুলন্ঠিত হতে দিতে পারিনা। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে সরকার হয়রানী মুলক প্রহসন মিথ্যা মামলায় সাজা দিয়েছে। তার মুক্তির দাবী জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!