পটুয়াখালী-আমতলী মহাসড়কে সড়ক দুঘর্টনায় প্রাণ গেল জুট ব্যবসায়ীর | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
পটুয়াখালী-আমতলী মহাসড়কে সড়ক দুঘর্টনায় প্রাণ গেল জুট ব্যবসায়ীর

পটুয়াখালী-আমতলী মহাসড়কে সড়ক দুঘর্টনায় প্রাণ গেল জুট ব্যবসায়ীর

আমতলী প্রতিনিধিঃ পটুয়াখালী-আমতলী মহাসড়কের উফসিতলা নামক স্থানে মোটর সাইকেল ও টমটমের সংঘর্ষে ইলিয়াস খাঁন নামের এক জুট ব্যবসায়ী নিহত এবং জসিম প্যাদা ও রুবি নামের দুইজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার রাতে।

জানাগেছে, উপজেলার বৈঠাকাটা গ্রামের জুট ব্যবসায়ী মোঃ ইলিয়াস খাঁন তার শালিকা রুবি আক্তারকে মোটর সাইকেলে মহিষকাটায় এক চিকিৎসকের কাছে যান। ওইখান থেকে ফেরার পথে পটুয়াখালী-আমতলী মহাসড়কের উফসিতলা নামক স্থানে মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক ইলিয়াস খান তার শালিকা রুবি আক্তার ও টমটম চালক মোঃ জসিম প্যাদা গুরুতর আহত হয়। আহত তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন খন্দকার তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। ওই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মোঃ ইলিয়াস খাঁন মারা গেছে। অপর আহত দুইজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের চাচাতো ভাই মোঃ হেমায়েত উদ্দিন খান বলেন, শালিকা রুবির চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ইলিয়াস খাঁন নিহত হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, মোটর সাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ইলিয়াস খাঁন নামের এক জুট ব্যবসায়ী বরিশাল হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মারা গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!