আমতলীতে চলাচলের বাস্তার মাটি কেটে ইটঁভাটায় বিক্রি | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে চলাচলের বাস্তার মাটি কেটে ইটঁভাটায় বিক্রি

আমতলীতে চলাচলের বাস্তার মাটি কেটে ইটঁভাটায় বিক্রি

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ চলাচলের কাচা রাস্তার মাটি কেটে স্থানীয় প্রভাবশালী ইনজামাল আকন ইটভাটায় বিক্রি কওে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম তহসিলদার পাঠিয়ে রাস্তার মাটি কাটা বন্ধ করে দিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার রায়বালা গ্রামে রবিবার সকালে। রাস্তা কেটে ফেলায় এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনার সাথে জড়িত ইনজামাল আকনের শাস্তি দাবী করছেন স্থানীয়রা।

জানাগেছে, উপজেলার রায়বালা গ্রামের ফললুল করিম আলনের ছেলে ইনজামাল আকন ওই গ্রামের চলাচলের রাস্তার মাটি ইটভাটার মালিক নুর জামালের কাছে বিক্রি করে। ওই রাস্তার মাটি রবিবার সকালে নুর জামাল বেকু দিয়ে কেটে নেয়। রাস্তাা অন্তত ৫ মিটার প্রস্থ ও ১০০ মিটার দৈর্ঘের মাটি কেটে নিয়ে যায়। রাস্তা কেটে মাটি বিক্রিতে স্থানীয়রা বাঁধা দিলেও ইনজামাল আকন নিজের জমি দাবী করে ইটভাটায় লোকজনকে মাটি কেটে নেয়ার নির্দেশ দেয়।

নিরুপায় হয়ে স্থানীয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলামকে অবহিত করেন। তিনি ভুমি অফিসের তহসিলদার মোঃ জাফর মিয়াকে ঘটনাস্থলে পাঠিয়ে রাস্তার মাটি কাটা বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে অন্তত ৫ মিটার প্রস্থ ও ১০০ মিটার দৈর্ঘের রাস্তার মাটি ভেকু দিয়ে কেটে নিয়েছে ইটভাটার লোকজন। রাস্তা কেটে ফেলায় মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। রাস্তা কেটে ফেলায় এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

রায়বালা জলিল মৃধা বলেন, ইনজামাল তার রেকডীয় জমির মাটির সাথে রাস্তার মাটি ইটভাটায় বিক্রি করে দিয়েছেন। ইটভাটার লোকজন এসে রাস্তার মাটি কেটে নিয়ে গেছে।

স্থানীয় মুকুল মৃধা বলেন, রাস্তা কেটে মাটি বিক্রি করে দেয়া নেহায়েত অন্যায়।
সরেজমিনে ঘুরে দেখাগেছে, ইনজামাল আকন রাস্তা মাটি কাটতে ফিতা দিয়ে সীমানা নির্ধারন করে দিয়েছেন। ভেকু মেশিন দিয়ে ইটভাটার লোকজন রাস্তার অন্তত ৫ মিটার প্রস্থ ও ১০০ মিটার দৈর্ঘের মাটি কেটে নিয়ে গেছে।

প্রভাবশালী ইনজামাল আকন মাটি বিক্রির কথা স্বীকার করে বলেন, আমার রেকর্ডীয় জমির সাথে কিছু রাস্তার মাটি কাটা হয়েছে। এ রাস্তা মাটি দিয়ে বেঁধে দেব।

ইটভাটার মালিক নুরজামালের ভগ্নিপতি মোঃ সবুজ মিয়া বলেন, জমির মালিক যেভাবে জমি মেপে মাটি কাটতে বলেছে আমরা সেই ভাবে মাটি কেটে এনেছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তহসিলদার পাঠিয়ে রাস্তার মাটি কাটা বন্ধ করে দিয়েছি। তহসিলদারের প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!