মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

আমতলীতে বিনামুল্যে চক্ষু চিকিৎসা

আপন নিউজ প্রতিবেদন,আমতলীঃ মরহুম আফতাব উদ্দিন ও বেগম নুরজাহান তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে আমতলী উপজেলার তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ডাঃ মেহজাবিন চৌধুরী মেমোরিয়াল মেডিকেল ক্লিনিকের অর্থায়ন এ চিকিৎসা সেবা দেয়া হয়।

জানাগেছে, ডাঃ মেহজাবিন চৌধুরী মেমোরিয়াল মেডিকেল ক্লিনিকের অর্থায়ণে গত দুই বছর ধরে আমতলী উপজেলার তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছে। সোমবার পাঁচ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।

বিনামুল্যে এ চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন মরহুম আফতাব উদ্দিন ও বেগম নুরজাহান তালুকদার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আবু ইউসুফ তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাশির উদ্দিন তালুকদার, শাহজাহান তালুকদার, বরগুনা প্রেসক্লাব সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাদসা, ডাঃ মাহবুবল ইসলাম, ডাঃ ইভা বিশ্বাস, ডাঃ কানিজ ফাতেমা জিন্নাত ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!