গলাচিপায় দ্বিতীয় বারের মত বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত মজিবর রহমান | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ
গলাচিপায় দ্বিতীয় বারের মত বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত মজিবর রহমান

গলাচিপায় দ্বিতীয় বারের মত বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত মজিবর রহমান

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় দ্বিতীয় বারের মত উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মজিবর রহমান। সোমবার (২৭ ডিসেম্বর) তাকে দ্বিতীয় বারের মত উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ঘোষণা করা হয়। হাজি মজিবর রহমান দ্বিতীয় বারের মত উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান হওয়ায় গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিৎ রায়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরু নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল আহসান মিঞা প্রমুখ।

বিআরডিবি’র কর্মকর্তা ও সকল কর্মচারীবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান হাজী মজিবর রহমান। এছাড়া তিনি দায়িত্ব পালনে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!