আমতলীতে সহপাঠিকে কুপিয়ে জখম | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে সহপাঠিকে কুপিয়ে জখম

আমতলীতে সহপাঠিকে কুপিয়ে জখম

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ বনভোজনে কথা কাটাকাটির জের ধরে মাহফিল থেকে ডেকে নিয়ে মোঃ আরিফুর রহমানকে সহপাঠি আমিনুল ও তার সহযোগীরা কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত আরিফকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামে শুক্রবার রাত নয়টার দিকে।

জানাগেছে, উপজেলার কাউনিয়া গ্রামের মোঃ আলতাফ হোসেন মুন্সির ছেলে মোঃ আরিফুর রহমান মহিষডাঙ্গা শামিম হোসেন দাখিল মাদ্রাসায় ১০ শ্রেনীতে লেখাপড়া করে। গত ১৫ জানুয়ারী সহপাঠিরা মিলে বনভোজনের আয়োজন করে। ওই সময় সহপাঠি আমিনুলের সাথে আরিফুর রহমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার রাতে মহিষডাঙ্গা গ্রামের একটি মাহফিল থেকে আরিফৃুর রহমানকে ডেকে এনে আমিনুল, এনামুল, রাকিবুল ও আমিনুল্লাহসহ ৬/৭ জনে মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আরিফের মাথা ও হাতে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ সুমন বিশ্বাস তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওই রাতে তাকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরিফুর রহমানের বাবা মোঃ আলতাফ মুন্সী বলেন, আমার ছেলেকে মাহফিল থেকে ডেকে নিয়ে ওর সহপাঠি আমিনুল, এনামুল, রাকিবুল ও আমিনুল্লাহসহ ৬/৭ জনে মিলে কুপিয়ে গুরুতর জখম করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুমন বিশ্বাস বলেন, যথাযথ চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি একে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি জেনেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!