আমতলীতে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আমতলীতে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আপন নিউজ প্রতিবেদন,আমতলীঃ প্রেমিকা সাদিয়া বিয়ে করতে রাজি না হওয়ায় গলায় ফাঁস দিয়ে প্রেমিক মোঃ পারভেজ (২৭) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ প্রেমিক পারভেজের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন। প্রেমিক পারভেজ একটি ঔষধ কোম্পানীর আমতলী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। ঘটনা ঘটেছে আমতলী পৌর শহরের পল্লী বিদ্যুৎ এলাকায় শনিবার রাতে।

জানাগেছে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ডালিসাফা গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে মোঃ পারভেজ গত পাঁচ বছর ধরে একই জেলার সাদিয়া নামের একটি মেয়ের সাথে প্রেম করে আসছিল। চাকুরী হলেই বিয়ে করবে বলে সাদিয়া প্রেমিকা পারভেজকে প্রতিশ্রুতি দেয়। কিছু দিন আগে ওই প্রেমিকার এনটিআরসির মাধ্যমে একটি কলেজে চাকুরী হয়। কলেজে চাকুরী হওয়ায় পারভেজ প্রেমিকা সাদিয়াকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সাদিয়া প্রেমিক পারভেজকে বিয়ে করতে রাজি হয়নি। এ নিয়ে দু’জনের মধ্যে বেশ কয়েকদিন ধরে মান অভিমান চলে আসছিল। শনিবার রাতে প্রেমিকার সাথে অভিমান করে পারভেজ আমতলী পৌর শহরের একটি ভাড়া বাসার সিলিং ফ্যানে রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারভেজ পপুলার ঔষধ কোম্পানীর আমতলী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল।

পারভেজের বাবা ফারুক হোসেন কান্নাজনিত কন্ঠে বলেন, সাদিয়া নামের একটি মেয়ের প্রেমে পরে আমার ছেলের জীবন দিতে হলো। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!