মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে দোলনায় খেলতে গিয়ে গলায় রশি পেচিয়ে শিশুর মৃত্যু

তালতলীতে দোলনায় খেলতে গিয়ে গলায় রশি পেচিয়ে শিশুর মৃত্যু

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ দোলনায় খেলতে গিয়ে রশি গলায় পেচিয়ে দ্বিতীয় শ্রেনীর ছাত্র মোঃ ইছা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামে।

জানাগেছে, তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের আল আমিন হাওলাদারের জমজ দুই শিশুপুত্র ইছা ও মুছা ঘরের পিছনে দোলনায় খেলছিল। এমন মুহুর্তে ছোট ভাই ইছার গলায় দোলনার রশি পেচিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে উদ্বার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মার্জিয়া আক্তার শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

শিশুটির খালু মোঃ মাহতাব তালুকদার বলেন, জমজ দুই ভাই ঘরের পিছনে দোলনায় খেলতেছিল। ওই দোলনার রশি গলায় পেচিয়ে ছোট ভাই ইছা মারা গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়া আক্তার বলেন, শিশুটি হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। তবে তার গলায় ফাঁসের চিহৃ রয়েছে। তিনি আরো বলেন, পরিবারের লোকজন হাসপাতালে এন্টি না করেই শিশুটিকে নিয়ে গেছেন।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!