মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ আমতলীর টেপুড়া গ্রামের আলম মাতুব্বরের চার বছরের শিশুপুত্র জুনায়েত পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে।

জানাগেছে, উপজেলার টেপুড়া গ্রামের আলম মাতুব্বরের শিশুপুত্র জুনায়েত পরিবারের সকালের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। দুই ঘন্টা পরে শিশুটিকে মুমুর্ষ অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন খন্দকার শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

শিশুটির মামাতো ভাই রনি খাঁন বলেন, আমার ছোট ভাই জুনায়েত পুকুরে ডুবে মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, হাসপাতালে আনার পুর্বেই শিশুটি মারা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!