আমতলীতে ধর্ষণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে মারধর | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে ধর্ষণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে মারধর

আমতলীতে ধর্ষণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে মারধর

আমতলী প্রতিনিধিঃ ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয়ে এক কিশোরী ও তার মাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই কিশোরী এমনঅভিযোগ করেন। আহত মা ও মেয়েকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতেআমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার।

জানাগেছে, পৌর শহরের সবুজবাগ এলাকার এক কিশোরীকে উপজেলার কুকুয়া গ্রামের আজিজ মৃধাব খাটে ছেলে রুহুল আমিন দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পাশে নানা বাড়ী বেড়াতে যায় ওই কিশোরী। ওই বাড়ী থেকে ফেরার পথে তাকে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় কিশোরীর ডাকচিৎকারে মা এগিয়ে আসে। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মা ও মেয়েকে বেধরক মারধর করেছে রুহুল আমিন ও তার সহযোগীরা। বখাটে রুহুল আমিনের মারধরে মায়ের সামনে দাঁত ভেঙ্গে গেছে। ওই রাতেই স্বজনর াতাদেরকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত মা বলেন, মোর মাইয়্যাডারে রুহুল্লা অ্যকছের জ্বালাই। মুই অনেকবার নিষেধ হরছি মোর কথা হোনেনা। বৃহস্পতিবার রাতে মোর মাইয়্যা নানা বাড়ী গোনো আওয়ার সোমায় রুহুলইল্লা ধর্ষণ চেষ্টা হরে। মুই ডাক চিৎকার হুইন্নারুহুইল্লারে নিষেধ হরলে মোরে ও মোর মাইয়্যাযাকে মারছে। রুহুল্লার ও তার লগের লোকেরা মোরো মাইর‌্যা দাঁত ভাইগ্যা হালাইছে। মুইএইয়্যার বিচার চাই।

আমতলীউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোর্শেদ আলম বলেন, মা ও মেয়েকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানারওসি একে এম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!