এক দোকানেই ৫ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
এক দোকানেই ৫ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল

এক দোকানেই ৫ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ৫ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল মজুত রাখায় দোকানির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে আমখোলা বাজারে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম অভিযান চালিয়ে মেসার্স কামিয়াব এন্টারপ্রাইজ নামক রড ও টিনের দোকানে ৫ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল মজুতের সত্যতা পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুতের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বিশেষ ক্ষমতা আইনে দোকান মালিক মো. আফজাল হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য গলাচিপা থানায় প্রেরণ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এতে অতিরিক্ত তেল মজুত করে রাখায় অভিযান চালানো হয়। বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!