মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
আমতলীতে যৌন হয়রানীর মিথ্যা মামলায় বাদী গ্রেফতার

আমতলীতে যৌন হয়রানীর মিথ্যা মামলায় বাদী গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ মিথ্যা যৌন হয়রানীর মামলায় বাদী শিখা রানীকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতের নির্দেশে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের র্ভারপাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, ২০১৪ সালে উপজেলা পরিষদ সড়কের সুভাস চন্দ্র হাওলাদারের স্ত্রী শিখা রানী যৌন হয়রানীর অভিযোগ এনে পৌর কাউন্সিলর মোঃ জান্নাতুল ফেরদৌসের নামে আমতলী থানায় মিথ্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় ২০১৫ সালের ৯ ফ্রেব্রুয়ারী বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে আসামী ফেরদৌসের বিরুদ্ধে চুড়ান্ত প্রতিবেদন দেয়। ছয় বছর মামলটি আদালতে বিচারাধীন অবস্থায় একজন স্বাক্ষীও আদালতে স্বাক্ষ দেয়নি। পরে আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান আসামী জান্নাতুল ফেরদৌসকে খালাস দিয়ে মামলাটি নিস্পত্তি করে দেয় এবং একই আদেশে বাদী শিখা রানীর বিরুদ্ধে আসামীকে নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০০৩) ৯ এর ৪ (খ) ১৭ ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন। আসামী জান্নাতুল ফেরদৌস এ বছর ২ ফেব্রুয়ারী বরগুনা নারী শিশু নির্যাতন দমন আদালতে বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান বাদী শিখা রানীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বুধবার রাতে পুলিশ শিখা রানীকে তার বাড়ী থেকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ নাহিদ হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মোঃ জান্নাতুল ফেরদৌস বলেন, আমাকে হয়রানী করতে শিখা রানী মিথ্যা মামলা দায়ের করেছে। মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় আদালতের বিচারক আমাকে খালাস দিয়ে বাদী শিখা রানীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ঘটনায় আমি বিচার চাই।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, নারী শিশু নির্যাতন দমন আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী শিখা রানীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!