আমতলীতে মিথ্যা মামলা; সত্যতা নেই বলে আদালতে প্রতিবেদন দাখি | আপন নিউজ

রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পৃথক স্থানে দুই যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ঘরের ভেতর থেকে ১৮ বছরের যুবকের ম’র’দে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় ভাড়াটিয়া কক্ষে ঝুলন্ত অবস্থায় রাজমিস্ত্রির ম’রদে’হ উদ্ধার কলাপাড়ায় বাস-মোটরসাইকেল সং’ঘ’র্ষ: ছেলের মৃ’ত্যুর এক সপ্তাহ পর বাবারও মৃ’ত্যু আমতলীতে ১৮ ভোট কেন্দ্র ঝুকিপুর্ণ বরগুনা-১ আসনে পোষ্টার ছাড়া নির্বাচন পাঁচবার সাংসদ হয়েও বরগুনার উন্নয়ন হয়নি”- আমতলীতে নজরুল ইসলাম মোল্লা কলাপাড়ায় দুই রাখাইন পল্লীতে অভিযা’ন, ১০০ লিটার চো’লা’ই ম’দ ধ্বংস প্রবাহমান খাল বন্দোবস্থ বাতিলের দাবিতে আমতলীতে বি’ক্ষো’ভ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন
আমতলীতে মিথ্যা মামলা; সত্যতা নেই বলে আদালতে প্রতিবেদন দাখি

আমতলীতে মিথ্যা মামলা; সত্যতা নেই বলে আদালতে প্রতিবেদন দাখি

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের ডেনি মল্লিকসহ ৩৬ জনকে দুটি মিথ্যা মামলা দিয়ে কানিজ ফাতেমা শিল্পী হয়রানী করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার ডেনি মল্লিক এমন অভিযোগ করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম একটি মামলার সত্যতা নেই বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানাগেছে, উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের ছত্তার মল্লিকের ওয়ারিশগণ ১১.৮৭ একর জমি গত ২৫ বছর ধরে ভোগদখল করে আসছে। এ জমি কানিজ ফাতিমা শিল্পী তার দাবী করে গত বছর ২৯ ডিসেম্বর আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে ডেনি মল্লিককে প্রধান আসামী করে ৩৬ জনের বিরুদ্ধে ধান কাটা মামলা দয়ের করেন। আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলামকে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। অপর দিকে ওই মামলা দায়েরের তিন দিন পরে এ বছর গত ২ জানুয়ারী একই ঘটনায় একই আদালতে একই আসামীর বিরুদ্ধে পুনরায় মামলা দায়ের করেন। ওই মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান আমতলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত ৯ মার্চ তদন্ত কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম একটি মামলার সত্যতা নেই বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। মামলার প্রধান আসামী ডেনি মল্লিকের অভিযোগ মিথ্যা ঘটনায় হয়রানী করতে কানিজ খাতেমা শিল্পী বাদী হয়ে একই আদালতে একই ঘটনায় একই আসামী দিয়ে দুটি মিথ্যা মামলা দায়ের করেছেন। এ মিথ্যা মামলা প্রত্যাহরের দাবী জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, গত ২৫ বছর ধরে ছত্তার মল্লিকের ওয়ারিশগণ ওই জমি ভোগদখল করে আসছে। কিন্তু কানিজ ফাতিমা শিল্পী জমি তার দাবী করে ডেনি মল্লিকসহ আসামীদের হয়রানী করতে মামলা দিয়েছেন।

দুটি মামলার প্রধান আসামী ডেনি মল্লিক বলেন, কানিজ ফাতিমা শিল্পী হয়রানী করতে ৩৬ জনের নামে একই ঘটনায় একই আদালতে দুটি মিথ্যা মামলা দায়ের করেছেন।
মামলার বাদী কানিজ ফাতেমা শিল্পী মামলা দিয়ে হয়রানীর কথা অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমি পরে মন্তব্য করবো বলে মুঠোফোনের লাইন কেটে দেন।

আমতলী থানার ওসি মোঃ একেএম মিজানুর রহমান বলেন, মামলার তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!