আমতলীতে কিশোর গ্যাং লিডার গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
আমতলীতে কিশোর গ্যাং লিডার গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন

আমতলীতে কিশোর গ্যাং লিডার গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ কিশোর গ্যাং লিডার মোঃ ইসফাক আহম্মেদ ত্বোহাকে গ্রেফতার ও বিচার দাবীতে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকাবাসী অংশ নেন।

জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম নুর ইসলাম তালুকদারের ছেলে মাজহারুল ইসলাম নবাব তালুকদারের কাছে কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। ওই টাকা দিতে অস্বীকার করেন নবাব তালুকদার। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাং লিডার ত্বোহা ও তার লোকজন গত ১৩ মার্চ নবাব তালুকদারকে তুলে নিয়ে বেধরক মারধর করে। এ ঘটনায় গত ১৬ মার্চ নবাব তালুকদার বাদী হয়ে ইসফাক আহম্মেদ ত্বোহাকে প্রধান আসামী করে চার জনের নামে বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোঃ নাহিদ হাসান মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে (আমতলী সার্কেল) তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এদিকে কিশোর গ্যাং লিডার ত্বোহাকে গ্রেফতার ও তার বিচার দাবীতে মঙ্গলবার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। শাহেদ তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রিয়াজ মাহমুদ, সোহেল চৌকিদার, শামীম মীর ও উজ্জ্বল মাহমুদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রুত কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহাকে গ্রেফতার করে শাস্তি দাবী করেছেন।

মামলার বাদী মোঃ মাজহারুল ইসলাম নবাব তালুকদার বলেন, কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। আমি ওই টাকা দিতে অস্বীকার করায় আমাকে গত ১৩ মার্চ আমতলী সরকারী কলেজের সামনে থেকে তুলে পানি উন্নয়ন বোর্ড এলাকায় নিয়ে যায়। পরে আমাকে রেধরক মারধর করেছে। আমি এ ঘটনায় বরগুনা দ্রুত বিচার আদালতে মামলা করেছি। কিন্তু মামলার ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ কিশোর গ্যাং লিডার ত্বোহাকে গ্রেফতার করছে না। দ্রুত তাকে গ্রেফতার করে শাস্তি দাবী জানান তিনি।

কিশোর গ্যাং লিডার ইসফাক আহম্মেদ ত্বোহা চাঁদা দাবী ও মারধরের কথা অস্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে প্রতিহত করতে মিথ্যা মামলা দিয়েছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!