মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
আমতলী ইউএনওর ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবী

আমতলী ইউএনওর ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবী

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের ব্যক্তিগত ফোন নম্বর ক্লোন করে একটি চক্র জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে চাঁদা দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউএনও এমন অভিযোগ করেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।

জানাগেছে, উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের ব্যাক্তিগত ফোন নম্বর ক্লোন করে একটি চক্র বৃহস্পতিবার সকালে উপজেলার জন প্রতিনিধি ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে টিআর ও কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের প্রলোভন দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবী করেন। ওইদিন দুপুরে এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তার ব্যাক্তিগত ফোন নম্বর দিয়ে তার পরিচয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে টাকা দাবী করছে একটি চক্র। তাৎক্ষনিক ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফোন নম্বর ক্লোন করে তার পরিচয় দিয়ে একটি চক্র চাঁদা দাবী করছে বলে জানিয়ে দেয়।  এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরীর প্রস্তুতি চলছে।

কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, একটি চক্র ইউএনও ফোন নম্বর ব্যবহার করে ইউএনওর পরিচয় দিয়ে ৬ টন চাল দেয়ার কথা বলে আমার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দাবীর বিষয়টি আমার সন্দেহ হলে ওই চক্রকে গালাগাল দিয়ে ইউএনও স্যারকে অবহিত করেছি।

হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, কাবিখা প্রকল্পের ছয় টন চাল দেয়ার কথা বলে আমার কাছে ৩৬ হাজার টাকা চাঁদা দাবী করে এবং বরগুনা জেলা প্রশাসকের ব্যক্তিগত পার্সনাল বিকাশ নম্বর পরিচয়ে (০১৯৩৬৭৭৭৯৭৩)  দ্রুত পাঠাতে বলে। কিন্তু বিষয় আমার কাছে সন্দেহ হলে আমি ইউওনও স্যারের সাথে যোগাযোগ করি। পরে জানতে পারলাম ইউএনও স্যারের ফোন নম্বন একটি চক্র ক্লোন করেছে। তিনি আরো বলেন, ওই প্রতারক চক্র প্রয়োজনীয় কথা বলতে আমাকে আরো একটি নম্বর (০১৭২১০০৬৩২৬) দিয়েছে।

আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান মোসাঃ সোহেলী পারভীন মালা বলেন, আমতলী ইউএনও পরিচয় দিয়ে আমার কাছ থেকে সকল ইউপি চেয়ারম্যানদের মোবাইল নম্বর নেন এবং আমাকে কাবিখা প্রকল্পের চাল দেয়ার কথা বলে চাঁদা দাবী করে।

আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন বলেন,  ইউএনর মোবাইল নম্বর ব্যবহার করে তার পরিচয় দেয়। পরে কাবিখার ১০ টন চাল দেয়ার কথা বলে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে ওই প্রতারক চক্র।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, বিষয়টি জেনেছি। ইউএনও স্যার অভিযোগ পাঠালেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, আমার ব্যক্তিগত মোবাইল নম্বর ক্লোন করে একটি চক্র জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যাক্তির কাছে চাঁদা দাবী করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরীর প্রস্তুতি নিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!