কলাপাড়ায় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ “সাদকা, যাকাত, ফেতরা দিন রোগীর সেবায় অংশ নিন” এ স্লোগানের ব্যানারে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি কলাপাড়া উপজেলা শাখর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি কলাপাড়া উপজেলা শাখর সভাপতি জসিম উদ্দিন আকন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।

প্রধান আলোচক ছিলেন-গ্রামীণ সেবা দানকারী কেন্দ্রীয় পরিচালনা কমিটি বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির মো. শাহ আলম।

মতবিনিময় সভায় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি কলাপাড়া উপজেলা শাখর সাধারণ সম্পাদক আলহাজ্ব গ্রাম ডাক্তার মো. ইব্রাহিম খলিল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি কলাপাড়া উপজেলা শাখর উপদেষ্টা মো. ফিরোজ সিকদার, শাহজাদা পারভেজ টিনু মৃধা, আব্দুল সালাম বিশ্বাস, মো. জাকির হোসেন সিকদার, গ্রাম ডাক্তার শহিদুল ইসলাম, সহ সভাপতি মেজবাহউদ্দিন তালুকদার, মনির ঢালী, সাংগঠনিক সম্পাদক মো. জসিম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমূখ।

এসময় বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি কলাপাড়া উপজেলা শাখর নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!