মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
আমতলী পৌর শহরের চলাচলকারী যানবাহনে ভাড়া নির্ধারনে মতবিনিময় সভা

আমতলী পৌর শহরের চলাচলকারী যানবাহনে ভাড়া নির্ধারনে মতবিনিময় সভা

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌরসভার উদ্যোগে পৌর শহরে চলাচলকারী ব্যাটারী চালিত অটো রিক্সার ভাড়া নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জানাগেছে, গত একমাস ধরে পৌর শহরের চলাচলকারী ব্যাটারী চালিত অটোরিক্সা চালকরা ভাড়া নিয়ে বেশ নৈরাজ্য চালিয়ে আসছে। অটোরিক্সা চালকদের এমন নৈরাজ্যের প্রতিবাদ করায় বেশ কয়েকজন লাঞ্ছিতের শিকার হয়। রিক্সা চালকদের এমন নৈরাজ্য নজরে আসে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের। অটোরিক্সার ভাড়া নির্ধারণ ও নৈরাজ্য বন্ধে রবিবার দুপুরে মেয়র মতিয়ার রহমানের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে সুশীল ব্যক্তিবর্গ নিয়ে মতবিনিময় সভা আহবান করেন তিনি। মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আকন, আমতলী প্রেসক্লাব সভাপতি এ্যাড, শাহাবুদ্দিন পান্না, সাংবাদিক রেজাউল করিম বাদল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ সভাপতি অশোক কুমার মজুমদার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ। বক্তব্য রাখেন কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, মোঃ আবুল বাশার রুমি, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, নারী কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, লিপি আক্তার ও মাকসুদা বেগম। সভায় পৌর শহরের চলাচলকারী অটো রিক্সার ভাড়া নির্ধারন করে শহরের বিভিন্ন স্থানে চার্ট টানিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত এবং ব্যাটারী চালিত অটো রিক্সার নৈরাজ্য বন্ধ করতে ভাড়া নির্ধারণ করে শহরের বিভিন্ন স্থানে চার্ট টানিয়ে দেয়ার সিন্ধান্ত হয়েছে। তিনি আরো বলেন, উভয় স্বার্থে রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!