জামায়াত-শিবির ও শান্তি কমিটি মুক্ত আ.লীগ কমিটির দাবী আমতলী মুক্তিযোদ্ধাদের | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
জামায়াত-শিবির ও শান্তি কমিটি মুক্ত আ.লীগ কমিটির দাবী আমতলী মুক্তিযোদ্ধাদের

জামায়াত-শিবির ও শান্তি কমিটি মুক্ত আ.লীগ কমিটির দাবী আমতলী মুক্তিযোদ্ধাদের

আমতলী প্রতিনিধিঃ জামায়াত-শিবির ও শান্তি কমিটি মুক্ত আওয়ামীলীগ কমিটি গঠনের দাবী জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সভা ডেকে মুক্তিযোদ্ধারা এ দাবী জানান।

জানাগেছে, উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার আওয়ামীলীগ কমিটির মেয়াদ গত ছয় বছর পুর্বে উত্তীর্ণ হয়ে যায়। মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে কার্যক্রম। কেন্দ্রিয় আওয়ামীলীগের নির্দেশনা মতে উপজেলা আওয়ামীলীগ গত ৫ মে সভা ডেকে ইউনিয়ন ও পৌরসভার কমিটির গঠনের পুর্ব প্রস্তুতি হিসেবে বর্ধিত সভার তারিখ নির্ধারন করেন। উপজেলা কমিটির সভা অনুসারে ১৩ মে আঠারোগাছিয়া ও কুকুয়া, ১৪ মে আমতলী ও চাওড়া, ১৫ মে হলদিয়া ও আড়পাঙ্গাশিয়া, ২০ মে গুলিশাখালী ইউনিয়ন এবং ২১ মে আমতলী পৌরসভায় বর্ধিত সভা তারিখ নির্ধারণ করা হয়। ওই বর্ধিত সভার তারিখ নির্ধারনের পরে নড়েচরে বসে উপজেলা মুক্তিযোদ্ধারা। তারা বৃহস্পতিবার সভা ডেকে জামায়াত, শিবির ও শান্তি কমিটি মুক্ত আওয়ামীলীগ কমিটি গঠনের দাবী জানিয়েছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন আহম্মেদ শানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুল আহসান নান্নু, আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, মোঃ আনোয়ার হোসেন ফকির ও সামসুদ্দিন আহম্মেদ, গোলাম মোস্তফা ও জয়নাল ফকির প্রমুখ।

উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু বলেন, জামায়াত-শিবির ও শান্তি কমিটি মুক্ত আওয়ামীলীগ কমিটি করতে হবে। কমিটির মধ্যে কোন জামায়াত-শিবির ও শান্তি কমিটির লোক অন্তর্ভুক্ত করলে তা প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, ওয়ার্ড কমিটি থেকে শুরু করে উপজেলা কমিটিতে মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!