পায়রা নদীতে পন্যবাহী ট্রলার ডুবি; দুই শ্রমিক নিখোঁজ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
পায়রা নদীতে পন্যবাহী ট্রলার ডুবি; দুই শ্রমিক নিখোঁজ

পায়রা নদীতে পন্যবাহী ট্রলার ডুবি; দুই শ্রমিক নিখোঁজ

আমতলী প্রতিনিধি: পায়রা নদীতে ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় কমল সমাদ্দার (৪০) ও আবদুল খালেক (৫০) নামের দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। শনিবার গভীর রাতে পন্যবাহী ট্রলারটি বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রবিবার দুপুরে ট্রলার ও নিখোঁজ দুই শ্রমিকের উদ্ধারে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালাচ্ছেন।

জানাগেছে, বরগুনা আড়ৎ ঘাট থেকে শনিবার রাতে পণ্যবাহী এফবি মায়ের দোয়া নামের ট্রলারটি তালতলীর উদ্দেশ্যে রওনা দেয়। ওই ট্রলারে চাল, ডাল, তেল, মরিচ ও আলুসহ নিত্য প্রয়োজনীয় প্রায় কোটি টাকার পণ্য ছিলো। ট্রলারটি চাড়াভাঙা পাড় থেকে পায়রা নদী পাড়ি দিয়ে বগী বাজারের পাড়ে আসার সময় মাঝ নদীতে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীর তীব্র ঢেউয়ে পানি ট্রলারের মধ্যে ঢুকে টুলারটি ডুবে যায়। ওই পানি অপসারনের জন্য দুই শ্রমিক কমল সমাদ্দার ও আব্দুল খালেক ট্রলারের ব্রিজের মধ্যে প্রবেশ করে। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা মাঝিসহ ৫ শ্রমিক নদীতে ঝাঁপ দেয়। কিন্তু ব্রিজের মধ্যে থাকা দুই শ্রমিক বের হতে পারেনি। নিখোঁজ শ্রমিক কমল সমাদ্দারের বাড়ী বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামে এবং আবদুল খালেকের (৫০) বাড়ী একই উপজেলার লবণগোলা গ্রামে।

রবিবার দুপুরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ট্রলার ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে পায়রা নদীতে অভিযান চালাচ্ছেন বলে নিশ্চিত করেছেন তালতলী ফায়াস সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আখতার হোসেন।

প্রাণে বেঁচে যাওয়া শ্রমিক আবদুর রব মৃধা বলেন, রাতে পণ্যবাহী ট্রলার নিয়ে বরগুনা থেকে তালতলীর উদ্দেশ্যে যাচ্ছিলাম। পরে রাত ১১টার দিকে চাড়াভাঙ্গা থেকে বগী বাজারের দিকে পাড়ি দিলে মাঝ নদীতে হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীর তীব্র ঢেউয়ে পানি ট্রলারে উঠতে থাকে। ওই পানি অপসারণের জন্য দুজন ব্রিজের মধ্যে যায়, কিন্তু দ্বিতীয়বার ঢেউ আসলে ট্রলারটি নদীতে তলিয়ে য়ায়। আমরা পাঁচজন তীরে ফিরলেও ব্রিজের ভেতরে থাকা দুই শ্রমিক উঠতে পারেননি।”

তালতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আখতার হোসেন বলেন, নিখোঁজ দুই শ্রমিকের এখন সন্ধান পাওয়া যায়নি। ট্রলার ও শ্রমিকদের উদ্ধারে পায়রা নদীতে ডুবুরীদল অভিযান চালাচ্ছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!