তালতলীতে আ.লীগ প্রার্থীর সন্ত্রাসীরা ভাংচুর করলো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
তালতলীতে আ.লীগ প্রার্থীর সন্ত্রাসীরা ভাংচুর করলো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি

তালতলীতে আ.লীগ প্রার্থীর সন্ত্রাসীরা ভাংচুর করলো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি

আমতলী প্রতিনিধি: আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভাড়াটে সন্ত্রাসীরা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ নির্বাচনী অফিস ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভাংচুরের দৃশ্য স্থানীয় লোকজন দেখে ফেলায় তাদের জীবন নাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা ও হয়রানী করতে আওয়ামীলীগ প্রার্থী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে বলে সোমবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদার। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের পঁচাকোড়ালিয়া মধ্যবাজার এলাকার রবিবার রাতে।

জানাগেছে, তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন। ওই নির্বাচনে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন পান আব্দুল রাজ্জাক হাওলাদার। তার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু জাফর খোকন হাওলাদার প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনী প্রচার প্রচারনা শুরু থেকেই  আওয়ামীলীগ প্রার্থীর সন্ত্রাসী বাহিনী স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের প্রচারনায় বাঁধা দিচ্ছে বলে সোমবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আবু জাফর খোকন হাওলাদার। তারই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকদের মামলা দিয়ে হয়রানী করতে রবিবার রাতে আওয়ামীলীগ প্রার্থীর সন্ত্রাসী বাহিনী বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও নির্বাচনী অফিস ভাংচুর করে। ভাংচুরের দৃশ্য স্থানীয় লোকজন দেখে ফেলায় বিপাকে পড়ে সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা তাদের জীবন নাশের হুমকি দেয় চলে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের সন্ত্রাসী বাহিনী লাঠি-সোঠা নিয়ে রাতের আধারে আওয়ামীলীগ নির্বাচনী অফিসে ঢুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও নির্বাচনী অফিস ভাংচুর করেছে।  ভাংচুরের দৃশ্য আমরা দেখে ফেলায় সন্ত্রাসীরা আমাদেরকে জীবন নাশের হুমকি দিচ্ছে।

স্বতন্ত্র প্রার্থী আবু জাফর খোকন হাওলাদার বলেন, আওয়ামীলীগ প্রার্থী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী ও  নির্বাচনী অফিস ভাংচুর করে আমার কর্মী সমর্থকদরে বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করতে এমন জঘন্য ঘটনা ঘটিয়েছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ প্রার্থী তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী আমার কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে। আমাকে প্রচারনায় বাধা দিচ্ছে। দ্রæত তদন্ত সাপেক্ষে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের এমন জঘন্য ঘটনার শাস্তি দাবী করেন তিনি।

এ বিষয়ে জানতে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের মুঠোফোনে (০১৭৪০৫৬৭৯৩৬) বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

তালতলী থানার ওসি মোঃ কাজী সাখাওয়াত হোসেন অপু বলেন, রাতেই খবর পেয়েছি। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!