আমতলীতে তিন সন্তানের জননীর মরদেহ পুকুর থেকে উদ্ধার | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে তিন সন্তানের জননীর মরদেহ পুকুর থেকে উদ্ধার

আমতলীতে তিন সন্তানের জননীর মরদেহ পুকুর থেকে উদ্ধার

আমতলী প্রতিনিধি।। তিন সন্তানের জননী মোসাঃ কাজল বেগমের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পরিবার। পরিবারের দাবী মৃগীরোগী হওয়ায় পুকুরে ডুবে মারা গেছেন। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে আমতলী উপজেলার তারিকাটা গ্রামে।

জানাগেছে, উপজেলার তারিকাটা গ্রামের মোঃ জাকির হাওলাদারের স্ত্রী মোসাঃ কাজল বেগম রবিবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে তিনি ঘরে ফিরেনি। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে তার মরদেহ ওই পুকুর থেকে উদ্ধার করে। তাৎক্ষনিক স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহেদ আলম ইরাম তাকে মৃত্যু ঘোষনা করেন। পরিবারের দাবী কাজল বেগম মৃগীরোগে আক্রান্ত ছিল। পুকুরে গোসল করতে গিয়ে মারা গেছেন।

কাজল বেগমের দেবর মোঃ মাসুম হাওলাদার বলেন, ভাবী দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিল। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!