তালতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩২ কেন্দ্র ঝুকিপূর্ণ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
তালতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩২ কেন্দ্র ঝুকিপূর্ণ

তালতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩২ কেন্দ্র ঝুকিপূর্ণ

আমতলী প্রতিনিধি।। তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন। এ নির্বাচনে ছয়টি ইউনিয়নের ৫৪ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩২ টি ভোট কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ। এ সকল কেন্দ্রে আইন শৃংখলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। সুষ্ঠু ভোট গ্রহন ও আইন শৃখলা রক্ষায় মাঠে কাজ করবে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোষ্টগার্ডসহ ৮ টি টিম বলে জানান ওসি কাজী সাখাওয়াত হোসেন অপু।

জানাগেছে, আগামী বুধবার (১৫ জুন) তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে প্রচার প্রচারনা শেষ। প্রার্থীরা ভোটারদের শেষ বারের মতো চলছে ভোট ভিক্ষা। ছয়টি ইউনিয়নের সুষ্ঠু ভোটদানে ৫৪ টি কেন্দ্র নির্ধারণ করেছেন উপজেলা নির্বাচন অফিস। এর মধ্যে ৩২ টি কেন্দ্রে অধিক ঝুঁকিপূর্ণ। এ ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে সুষ্ঠু ভোট গ্রহনে প্রশাসকের সর্বাত্মক সহযোগীতা দাবী করেছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোষ্টগার্ড, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্সসহ ৮ টি ইউনিট কাজ করবে বলে জানান ওসি কাজী সাখাওয়াত হোসেন অপু।
উল্লেখ্য তালতলী উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ এবং সাধারণ সদস্য পদে ১৮২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল বলেন, ঝুকিপূর্ণ কেন্দ্র চিহিৃত করেছি। ওই সকল ঝুকিপুর্ণ কেন্দ্রে অধিক পরিমান পুলিশ, র‌্যাব ও বিজিবি থাকবে। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন অপু বলেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার লক্ষে কাজ করছে আইন শৃখংলা বাহিনী। প্রত্যেক ইউনিয়নে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোষ্টগার্ড, স্টাইকিং ফোর্স ও মোবাইলে পার্টিসহ ৮টি টিম সার্বক্ষনিক মাছে থাকবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেয়া হবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!