আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড; ১৫ দোকান পুড়ে ছাই | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড; ১৫ দোকান পুড়ে ছাই

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড; ১৫ দোকান পুড়ে ছাই

আমতলী প্রতিনিধি।। ভয়াবহ অগ্নিকান্ডে আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজরের ১৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনা ঘটেছে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে।

জানাগেছে, উপজেলার আমড়াগাছিয়া বাজারের আল আমিনের জ্বালানি তেলের দোকান থেকে বুধবার সকাল সাড়ে নয়টায় আগুনের সুত্রপাত হয়। আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয় আমতলী, পটুয়াখালী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ওই সময় আমতলী-পটুয়াখালী মহাসড়কের দুইপ্রান্তে চার কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারনে দুই ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। আগুনে বাজারের আল আমিনের জ্বালানি তেলের দোকান, আব্বাস কাজীর হোটেল, দুলাল প্যাদা, হালিম মিয়ার মুদি দোকান, লিটন মৃধার চালের আড়ৎ, নাশির প্যাদার চালের আড়ৎ, লতিফ সিকদারের ফার্মেসি, আবু তাহের চৌকিদার ফার্মেসি, বাবুল চৌকিদার কীটনাশকের দোকান, রাজিব সরদারের মোবাইলের দোকান, ছত্তার ফকিরের আমের আড়ৎ পুড়ে ছাই এবং মোস্তাফিজুর রহমান শাহিনের বসতঘরসহ অন্তত আরো ৪টি দোকান আশিংক পুড়ে গেছে। এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মোঃ সোবাহান সিকদার ও রাজ্জাক মৃধা বলেন, আল আমিনের জ্বালানি তেলের দোকান থেকে সকাল সাড়ে নয়টার দিকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান পুড়ে ছাই এবং ৪ টি দোকান আশিংক পুড়ে গেছে।

জ্বালানি তেলের দোকান মালিক মোঃ আল আমিন বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আমি পথে বসে গেছি। আমার আর কিছুই রইলো না।

চালের আড়ৎ মালিক লিটন মৃধা কান্নাজনিত কন্ঠে বলেন, মুই জীবনে য্যা কামাই হরছি হ্যা সব শ্যাষ অইয়্যা গ্যাছে। মুই ক্যামনে গুড়াগাড়ারে লইয়্যা চলমু।

আমতলী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে। তিনি আরো বলেন, আল আমিনের জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আমতলী থানা ওসি একে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে পুলিশ বাহিনী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!