পদ্মা সেতুর খুলে দেয়ায় প্রভাব; ঈদের তৃতীয় দিন আমতলী লঞ্চঘাটে যাত্রী কম | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
পদ্মা সেতুর খুলে দেয়ায় প্রভাব; ঈদের তৃতীয় দিন আমতলী লঞ্চঘাটে যাত্রী কম

পদ্মা সেতুর খুলে দেয়ায় প্রভাব; ঈদের তৃতীয় দিন আমতলী লঞ্চঘাটে যাত্রী কম

আমতলী প্রতিনিধি।। পদ্মা সেতুর চালুর প্রভাব পরেছে নদী পথে। ঈদের তৃতীয় দিন (মঙ্গলবার) আমতলী লঞ্চঘাট দিয়ে তেমন যাত্রী লঞ্চে ঢাকায় যায়নি। পদ্মা সেতু পাড় হয়ে সড়ক পথে ঢাকা যেতে বাস গাড়ীতে যাত্রীদের উপচে পড়া ভীর রয়েছে। বাস কাউন্টার থেকে যাত্রীদের চাহিদামত টিকেট দিতে পারছে না। টিকেটের জন্য হন্য হয়ে ঘুরছে যাত্রীরা।

জানাগেছে, পদ্মা সেতু চালু হওয়ার পরে নদী পথ আমতলী- ঢাকা রুটে যাত্রীদের যাতাযাত কমে গেছে। ঈদুল আযহার তৃতীয় দিন (মঙ্গলবার) লঞ্চে তেমন মানুষ ঢাকা যাচ্ছে না। এদিকে পদ্মা সেতু পাড় হয়ে বাস গাড়ীতে ঢাকা যেতে মানুষ হুমরি খেয়ে পরছে। বাস গাড়ীতে উপচে পড়া ভীর রয়েছে। বাস কাউন্টার থেকে যাত্রীদের চাহিদামত টিকেট দিতে পারছে না। টিকেটের জন্য হন্য হয়ে ঘুরছেন যাত্রীরা।

মঙ্গলবার আমতলী লঞ্চঘাট ঘুরে দেখাগেছে, এমভি তরঙ্গ-৭, এমভি সুন্দরবন-৭ নামের দুইখানা লঞ্চ আমতলী টার্মিনালে নোঙ্গর করে আছে। দুপুর তিনটা পর্যন্ত দুই লঞ্চে মাত্র দুই শতাধিক যাত্রী বিছানা বিছিয়ে বসে আছেন। এমভি তরঙ্গ লঞ্চে ৯৭টি কেবিনের মাত্র ৩০টি কেবিন এবং সুন্দরবন-৭ লঞ্চের ৬৭ কেবিনের মাত্র ২৫ টি কেবিন বুকিং হয়েছে। লঞ্চ কর্তৃপক্ষ জানান অধিকাংশ কেবিন খালি রেখেই লঞ্চ দুটি টার্মিনাল ছেড়ে দিতে হবে। টামিনালে তেমন যাত্রী নেই। সুনশান নিরবতা। ফাঁকা টার্মিনাল। লঞ্চে যাত্রী নিয়ে কাড়াকাড়ি নেই। যাত্রীরা ইচ্ছামত লঞ্চে উঠছেন। অপর দিকে আমতলী বাস কাউন্টার ঘুরে দেখাগেছে, বাসে উপচে পড়া ভীর। যাত্রীরা টিকেট পাচ্ছে না। টিকেটের জন্য যাত্রীরা হন্য হয়ে ঘুরছেন।

তালতলী উপজেলার গাবতলী গ্রামের বাসিন্দা লঞ্চ যাত্রী আব্দুল আউয়াল বলেন, পরিবার পরিজন নিয়ে লঞ্চে ঢাকায় যাচ্ছি। পুরো লঞ্চ ইতো ফাকা।

বাস যাত্রী জামাল উদ্দিন বলেন, আমতলী বাসে টিকেট পাইনি। তাই লোকাল বাসে বরিশাল যাচ্ছি। ওইখান থেকে ঢাকায় যাব।

আমতলী লঞ্চঘাট টোল আদায়কারী মোঃ হানিফ গাজী বলেন, যাত্রী অনেক কম। গত ঈদে যাত্রীতে লঞ্চ ভরে যাওয়ায় নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগেই লঞ্চ টার্মিনাল ছেড়ে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার (দুপুর ৩ টা পর্যন্ত) দুই শতাধিক যাত্রী টোল দিয়ে লঞ্চে উঠেছে। নির্ধারিত সময়েও তেমন যাত্রী পার না।

এমভি তরঙ্গ-৭ লঞ্চের টিকেট মাষ্টার মোঃ জসিম উদ্দিন বলেন, লে ৯৭ টি কেবিন আছে। তার মধ্যে ৩০টি কেবিন বুকিং হয়েছে। তাও যাত্রী আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

এমভি সুন্দরবন-৭ লঞ্চের সুপার ভাইজার মোঃ মাইনুল ইসলাম বলেন, যাত্রী অনেক কম। মাত্র ২৫ টি কেবিন বুকিং হয়েছে। ডেকেতো যাত্রীই নেই।

হানিফ পরিবহনের আমতলী বাস কাউন্টার মাষ্টার মোঃ জিয়া উদ্দিন জুয়েল বলেন. সড়ক পথে যাত্রীর অভাব নেই। বরাদ্দকৃত টিকেট দুইদিন আগেই বিক্রি করে দিয়েছি। যাত্রীদের কোথা থেকে টিকেট দেব। যাত্রীদের যন্ত্রনায় ফোন বন্ধ করে রাখতে হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!