বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩
জোয়ারের পানি বৃদ্ধিতে চিন্তিত নিম্নাঞ্চলের মানুষ

জোয়ারের পানি বৃদ্ধিতে চিন্তিত নিম্নাঞ্চলের মানুষ

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় জোয়ারের পানি বৃদ্ধিতে চিন্তিত নিম্ম আয়ের মানুষ। উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ কারণে দিনে দুইবার জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে নদী সংলগ্ন এলাকাগুলো। গৃহবন্দি হয়ে পড়ছে এসব অ লের মানুষ। গত তিন দিন পূর্বে থেকে পূর্ণিমা ও উজানের পানির চাপে সবগুলো নদীর পানি বৃদ্ধি পেলেও বন্যার কোন প্রভাব নেই বলে জানিয়েছেন পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড।

গোলখালী ইউনিয়নে ওয়াপদা ভেরিবাধের কাজ চলমান রয়েছে। বুধবার (১৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায় গলাচিপা খেয়াঘাট, ফেরিঘাট, পানপট্টি লঞ্চ ঘাট, বদনাতলী ল ঘাটসহ গুরুত্বপূর্ণ স্থান জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে।

গলাচিপা ফেরিঘাটে দুপারে জোয়ারের সময় যানবাহন ফেরিতে উঠতে পারছে না। ফলে দূরবর্তী স্থান থেকে ট্রাকে করে আনা কাচামাল পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এছাড়া সময় মত মালামাল না আসায় বাজারে বিভিন্ন পন্য সংকটের আশঙ্কা রয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মধ্যে পরবেন বলে জানিয়েছে ব্যবসায়ীরা। রামনাবাদ নদী, বুড়া গৌরঙ্গ নদী, আগুণমুখা, তেতুলিয়া নদীর দুই পারের নিম্ন এলাকা জোয়ারের তলিয়ে যাওয়ায় চিন্তিত সাধারণ মানুষ। অনেকের বাড়ি ঘরে পানি প্রবেশ করছে। কৃষক ও মৎস্য চাষীরাও বিপাকে পরেছেন।

নদীর পানি আরো বেড়ে গেলে ঘের তলিয়ে ঘেরের মাছ চলে যেতে পারে নদীতে। তাছাড়া ক্ষেতে অধিক পানি থাকলে কৃষিকাজও ব্যাঘাত ঘটবে বলে কৃষকরা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!