তালতলীর মুক্তিযোদ্ধা সন্তানকে কুপিয়ে জখম; টাকা ও স্বর্নালংকার লুট | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
তালতলীর মুক্তিযোদ্ধা সন্তানকে কুপিয়ে জখম; টাকা ও স্বর্নালংকার লুট

তালতলীর মুক্তিযোদ্ধা সন্তানকে কুপিয়ে জখম; টাকা ও স্বর্নালংকার লুট

আমতলী প্রতিনিধি।। জমির বিরোধকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মৃত্যু আলিম মৃধার ছেলে আল মামুন মৃধা ও তার পরিবারকে মারধর করে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত আল মামুন মৃধাকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামে মঙ্গলবার রাতে।

জানাগেছে, তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত্যু আলিম মৃধার ছেলে আল মামুন মৃধার সাথে চাচা মজিদ মৃধা ও মন্নান মৃধার বিরোধ চলে আসছে। ওই জমির বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে কামাল মিয়া, সোহেল, রফিক, কবির, মজিদ, বেল্লাল ও মন্নান মৃধা আল মামুন মৃধার ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে তারা তার ঘরে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও তিন ভরি স্বর্নালংকার লুট করেছে বলে অভিযোগ করেন আহত আল মামুন মৃধা। তাকে রক্ষায় তার স্ত্রী মুন্নি বেগম এগিয়ে এলে তাকে ও তার তিন বছরের শিশু কন্যা আনিষাকে মারধর করেছে তারা।

স্বজনরা মামুনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জায়েদ আলম মিরাজ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন।

আহত আল মামুন মৃধা বলেন, জমির বিরোধকে কেন্দ্র করে কামাল মিয়া, সোহেল, রফিক, কবির, মজিদ, বেল্লাল ও মন্নান মৃধা আমার ঘরে প্রবেশ করে আমাকে কুপিয়ে ঘরে থাকা ৪৫ হাজার টাকা ও তিন ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে।

ঘটনার সাথে জড়িত সোহেল মৃধা মুঠোফোনে মারধরের কথা অস্বীকার করে বলেন, মামুন মৃধা আমার চাচাতো ভাই তার সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম মিরাজ বলেন, আল মামুন মৃধার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

তালতলী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!