মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে গাছ কর্তন

আমতলীতে ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে গাছ কর্তন

আমতলী প্রতিনিধি।। ভিটে মাটি থেকে উচ্ছেদ করতে রশিদ মীর ও তার লোকজন হতদরিদ্র শানু তালুকদারের বাড়ীর বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভিটে মাটি রক্ষার দাবীতে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি কিন্তু কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ তার। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে বুধবার দুপুরে।

জানাগেছে, উপজেলার বালিয়াতলী গ্রামের হতদরিদ্র শানু তালুকদার তার নানী আয়ফুল বিবির ওয়ারিশ সুত্রে পাওয়া ৬৬ শতাংশ জমির মালিক। ওই জমিতে গত ২০ বছর ধরে তিনি বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন। শানু তালুকদারের অভিযোগ, রশিদ মীর ভুয়া ওয়ারিশ তৈরি করে তাকে বাড়ী থেকে উচ্ছেদ করতে তার লোকজন দিয়ে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ মিজানুর রহমানের কাছে দের লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন। ওই গাছ তারা কেটে নিয়ে যাচ্ছেন। শানু তালুকদার আরো অভিযোগ করে বলেন, রশিদ মীরের লোকজন তাকে বাড়ী থেকে তাড়াতে জীবন নাশের হুমকি দিচ্ছে। বাড়ী রক্ষার দাবীতে শানু তালুকদার দ্বারে দ্বারে ঘুরছেন কিন্তু কোন প্রতিকার পাচ্ছেন না।
স্থানীয় বৃদ্ধ তাজেম আলী বয়াতি বলেন, শানু তালুকদার ওই বাড়ীতে গত ২০ বছর ধরে বসবাস করছেন। এখন দেখছি রশিদ মীর ওই বাড়ীর গাছপালা কেটে নিয়ে যাচ্ছেন।

স্থানীয় নাশির তালুকদার, মোতালেব ও বেল্লাল বলেন, রশীদ মীর জোরপুর্বক শানু তালুকদারকে ভিটে মাটি থেকে উচ্ছেদ করতে গাছ কেটে নিয়ে যাচ্ছেন।

বুধবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, ৫-৬ জন শ্রমিক বাগান বাড়ীর গাছ কাটছেন। অনেক গাছ কেটে মাটিতে লুটিয়ে রেখেছেন।

হতদরিদ্র শানু তালুকদার কান্নাজনিত কন্ঠে বলেন, মোর কিছুই নাই একটা বাড়ী আলছে হেই বাড়ী থেকে লড়াইতে রশির মীর ভুয়া ওয়ারিশ তৈরি কইর‌্যা মোর বাড়ীর গাছ কাইট্টা লইয়্যা গ্যাছে। বাড়ী রক্ষার লই¹্যা মুই মানের ধারে ধারে গ্যালেও মুই বিচার পাইনা। মোর এ্যাহন মইর‌্যা যাওন ছাড়া পোত নেই।

গাছ ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান বলেন, রশিদ মীরের কাছ থেকে বাগানের ছোট বড় সব গাছ এক লক্ষ ৫০ হাজার টাকায় ক্রয় করেছি। ওই গাছ কেটে নিয়ে যাচ্ছি।
এ বিষয়ে রশিদ মীরের মুঠো ফোনে বারবার যোগাযোগ (০১৭৪৮৬৫২৯২৭) করা হলেও তিনি ফোন ধরেননি।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!