আমতলীতে পুর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ; ১১ লক্ষ টাকার মাছ নিধন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে পুর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ; ১১ লক্ষ টাকার মাছ নিধন

আমতলীতে পুর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ; ১১ লক্ষ টাকার মাছ নিধন

আমতলী প্রতিনিধি।। দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে ১১ লক্ষ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুর্ব শত্রুতার জের ধরে আজিরপুর গ্রামের শহীদুল মীর ও তার ভাই শাহীন মীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে বলে এমন অভিযোগ করেন পুকুর মালিক মোঃ সিদ্দিক মোল্লা। এতে তার ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কুকুয়া গ্রামে শনিবার রাতে।

জানাগেছে, উপজেলার কুকুয়া গ্রামের মোঃ সিদ্দিক মোল্লা দীর্ঘদিন তার পুকুরে রুই, কাতলা ও সিলভারকাপসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ চাষ করে করছে। ওই পুকুরের সমুদয় মাছ ৫ হাজার টাকা মণ দরে ব্যবসায়ী হাবিব হাওলাদারের কাছে বিক্রি করে দেয় পুকুর মালিক। রবিবার সকালে ওই মাছ ধরে নেয়ার কথা কিন্তু শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ প্রয়োগ করে। বরিবার সকালে পুকুরে মরা মাছ ভাসতে দেখে পুকুর মালিকের সন্দেহ হয়। পরে তিনি আমতলী থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে তার ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পুকুর মালিক সিদ্দিক মোল্লা। পরে তিনি মরা মাছ উদ্ধার করে স্থানীয়দের মাছে বিলিয়ে দিয়েছেন।

পুকুর মালিক সিদ্দিক মোল্লার অভিযোগ, পুর্ব শত্রুতার জের ধরে আজিমপুর গ্রামের ইসহাক মীরের ছেলে শহীদুল মীর ও শাহীন মীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

সাবেক ইউপি সদস্য মুছা মৃধা, বেল্লাল হোসেন, ও হেলাল মৃধা বলেন, এমন জঘন্য ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া উচিৎ। আর যেন এমন ঘটনা না ঘটে।

হাবিব হাওলাদার বলেন, ৫ হাজার টাকা মণ দরে সিদ্দিক মোল্লার পুকুরের সমুদয় মাছ আমি ক্রয় করেছি। ওই মাছ রবিবার সকালে ধরে নেয়ার কথা। কিন্তু শত্রুরা সেই পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে।

পুকুর মালিক মোঃ সিদ্দিক মোল্লা বলেন, পুর্ব শত্রুতার জের ধরে আজিমপুর গ্রামের ইসহাক মীরের ছেলে শহীদুল মীর ও শাহীন মীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এতে আমার ১১ লক্ষ টাকার ক্ষতি হয়। আমি এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করছি।

শহীদুল মীর পুুকুরে বিষ প্রয়োগের কথা অস্বীকার করে বলেন, তার সাথে বিরোধের কারনেই আমাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!