আমতলীতে এক নারীকে মারধর | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে এক নারীকে মারধর

আমতলীতে এক নারীকে মারধর

আমতলী প্রতিনিধি।। গরুতে সীম গাছ খাওয়ার অভিযোগ এনে রাজিয়া বেগম নামের এক নারীকে সামসুল হক প্যাদা ও তার ছেলে সেনা সদস্য আরিফুর রহমান মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত রাজিয়া বেগম এমন অভিযোগ করেন। আহতকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় আমতলী উপজেলার দক্ষিণ কারিপুরা গ্রামে।

জানাগেছে, উপজেলার দক্ষিণ কালিপুরা গ্রামের সামসুল হক প্যাদা খাস জমি দখল করে ৫০ পরিবারের চলাচলের পথ বন্ধ এবং অবরুদ্ধ করে জমিতে কাঁটা তাঁরের বেড়া দেয়। ওই জমিতে তিনি বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেছে। এতে গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েছে। শনিবার সন্ধ্যায় বশির তালুকদারের বাড়ীর দরজা সংলগ্ন ওই জমির সীম গাছ তার গরুতে খেয়েছে বলে অভিযোগ তোলেন সামসুল হক প্যাদা। কিন্তু বশির তালুকদারের স্ত্রী রাজিয়া বেগম এমন অভিযোগ অস্বীকার করেন। এ নিয়ে সামসুল হক প্যাদার সঙ্গে রাজিয়া বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে সামসুল হক প্যাদা ও তার ছেলে সেনা সদস্য মোঃ আরিফুর রহমান প্রতিবেশী রাজিয়া বেগমকে বেধরক মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি। ওইদিন রাতে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রাজিয়া বেগম বলেন, আমার বাড়ী জুড়ে সীম গাছ রোপন করেছে সামসুল হক প্যাদা। ওই গাছ আমার গরুতে খাওয়ার অভিযোগ তুলে আমাকে সামসুল হক প্যাদা ও তার ছেলে সেনা সদস্য আরিফুর রহমান মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
সামসুল হক প্যাদা মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার জমির সীম গাছ রাজিয়া বেগমের গরুতে খেয়েছে। তা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিনহাজুর রহমান বলেন, রাজিয়া বেগমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!