জেলা প্রশাসন কার্যালয়ের সিল স্বাক্ষর জাল করে আমতলীতে দাখিলা জালিয়াতি; আটক-২ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
জেলা প্রশাসন কার্যালয়ের সিল স্বাক্ষর জাল করে আমতলীতে দাখিলা জালিয়াতি; আটক-২

জেলা প্রশাসন কার্যালয়ের সিল স্বাক্ষর জাল করে আমতলীতে দাখিলা জালিয়াতি; আটক-২

আমতলী প্রতিনিধি।। বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে দাখিলা জালিয়াতির ঘটনায় সেলিম গাজী (৫৫) ও সবুজ হাওলাদার (৪০) নামের দুই প্রতারককে আটক করেছে পুলিশ। ঘটনা ঘটেছে সোমবার বেলা ১১ টার দিকে আমতলী উপজেলা ভুমি অফিসে।

জানাগেছে, বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের সিল ও উপজেলা সহকারী ভুমি কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে একটি চক্র দীর্ঘদিন ধরে জমির নকল দাখিলা তৈরি করে আসছিল। সোমবার বেলা ১১ টার দিকে সবুজ হাওলাদার দাখিলা নবায়ন করতে নকল দাখিলা নিয়ে আমতলী উপজেলা ভুমি অফিসে আসেন। ওই নকল দাখিলা দেখে উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সন্দেহ হয়। পরে তিনি পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেলিম গাজী ও সবুজ হাওলাদারকে আটক করে। এ ঘটনায় আমতলী থানায় উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মোঃ কামরুল হাসান বাদী হয়ে দুই প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সবুজ হাওলাদার দাবী করেন, সেলিম গাজী জালিয়াতির আশ্রয় নিয়ে তাকে নকল দাখিলা তৈরি করে দিয়েছেন। সেলিম গাজী দাবী করেন, তিনি উপজেলা ভুমি অফিস থেকে আসল দাখিলা এনে সবুজকে দিয়েছেন।

উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন, একটি চক্র জেলা প্রশাসন কার্যালয় ও উপজেলা ভুমি অফিসের বিভিন্ন কর্মকর্তার সিল-স্বাক্ষর জালিয়াতি করে নকল দাখিলা তৈরি করে আসছে। ওই নকল দাখিলা তৈরির ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে জাল জালিয়াতির ঘটনার দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা কামরুল হাসান এজাহার দিয়েছেন। এজাহার অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, এ ঘটনায় মামলা দায়েরের জন্য উপজেলা সহকারী ভুমি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!