আমতলীতে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে আহত-১০ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে আহত-১০

আমতলীতে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে আহত-১০

আমতলী প্রতিনিধি।। জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শেবাচিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার বেলা ১২ টার দিকে আমতলী উপজেলার ছাব্বিশ ঘর গ্রামে।

জানাগেছে, উপজেলার ছাব্বিশ ঘর গ্রামের চাঁন মিয়া আকন ও রুস্তম হাওলাদারের মধ্যে দুই একর ১১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার ওই জমিতে চাঁন মিয়া আকনের লোকজন চাষাবাদ করতে যায়। এতে রুস্তম হাওলাদারের লোকজন বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে দুই পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত নয়া চৌকিদার (৫০), ফারুক মোল্লা (৪৫), হেলাল (৪২), বিলকিস (৩৫), ঝড়না (৩০), রাতুল (২৫), রুহুল আমিন হাওলাদার (৪৫) ও মুনসুরাকে (৩৫) বরিশাল শেবাচিম ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

ফারুক আকন বলেন, জমি চাষাবাদ করতে গেলে রুস্তম হাওলাদারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার পক্ষের ছয়জনকে গুরুতর জখম করেছে।

রুহুল আমিন হাওলাদার বলেন, আমাদের ভোগদখলীয় জমি চাঁন মিয়া আকন ও তার লোকজন জোড়পুর্বক চাষাবাদ করতে ছিল। এতে আমরা বাঁধা দিয়ে আমার পক্ষের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!