পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় আহত-৩০ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় আহত-৩০

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় আহত-৩০

আমতলী প্রতিনিধি।। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিষকাটা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে কুয়াকাটাগামী তিশা পরিবহন খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছে। এতের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাত তিনটার দিকে।

জানাগেছে, টুর ইভেন্টে ভ্রমনের উদ্দেশ্যে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে তিশা পরিবহন (ঢাকা মেট্রো প-১৪৭৪৯৩) ৪২ জন যাত্রী নিয়ে কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিষকাটা নামক স্থানে রাত তিনটার দিকে নিয়ন্ত্রন হারিয়ে গাড়ীটি খাদে পড়ে যায়। এতে ওই গাড়ীতে থাকা প্রায় যাত্রীরা আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত আরিফ হোসেন, ওবায়দুল, মইনউদ্দিন, পারমিতা, ফখরুল ইসলাম বরিন, আফসানা অনিতা, নাজনিন, রাফাত, তানিয়া, উৎসব, রাকিব, মোস্তাফিজ, শান্তা, আজিজ, ডা. শারমিন আত্তার, সাগর, নাহিদ হাসান, জাহিদ, জাহিদুল ইসলাম, তালিবুল ইসলাম, তুহিন, শামীম, ওমর ফারুক, রবিন, মাহিদ ও রাইফাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। আহতদের বাড়ী মুন্সিগঞ্জ, রংপুর ও লক্ষীপুর জেলায়।
আহত নাহিদ হাসান বলেন, টুর ইভেন্টে ভ্রমনের উদ্দেশ্যে ৪২ জন যাত্রী তিশা পরিবহনে কুয়াকাটা যাচ্ছিলাম। পথিমধ্যে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই গাড়ীতে থাকা সকল যাত্রীই আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সুমন বিশ্বাস বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত তিন জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!