মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন

আমতলী প্রতিনিধি।। আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সোমবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কোরান খতম, দোয়া মোনাজাত, এতিম খানা ও হাসপাতালে বিশেষ খাবার বিতরন।

সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ওসি একেএম মিজানুর রহমান, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান কবির, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান মিজান ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন সানু প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!