পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত-১২ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত-১২

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত-১২

আমতলী প্রতিনিধি।। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর চুনাখালী কালভার্ট সংলগ্ন স্থানে বরিশালগামী মায়ের দোয়া বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকাল সাড়ে আটটার দিকে।

জানাগেছে, কুয়াকাটা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া বাসটি (বরিশাল মোট্রো-১১-০১০০) যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে বুধবার সকাল সাড়ে আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর চুনাখালী কালভার্ট সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট- ১৫-০৪৬৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে মুড়চে সড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং বাসের ১২ যাত্রী আহত হয়। আহত গৌরাঙ্গ (৪৯), সুখী রানী (৩৫), ইউসুফ আলী (৮৭), আবুল বারি (৫২), জহিরুল ইসলাম (৩১), আম্বিয়া (৬০), আছিয়া (৬০), রাসেল (৩২) ও জালালকে (৫৫) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বাস গাড়ীর যাত্রী আহত মোঃ জহিরুল ইসলাম বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনেক বাস যাত্রী আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌসী বলেন, আহত যাত্রীদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!