তালতলীতে মাদকসেবীর হামলায় আহত-৩ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে মাদকসেবীর হামলায় আহত-৩

তালতলীতে মাদকসেবীর হামলায় আহত-৩

আমতলী প্রতিনিধি।। তালতলী উপজেলার কবিরাজপাড়া বাজারে মাদকসেবী ইব্রাহিম হাওলাদারের (২৬) হামলায় তিনজন আহত হয়েছে। গুরুতর আহত হারুন অর রশিদ মোল্লাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ মাদকসেবী ইব্রাহিমকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ঘটনা ঘটেছে বুধবার রাত নয়টার দিকে।

জানাগেছে, উপজেলার পাওয়াপাড়া গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার মাদকসেবন করে কবিরাজপাড়া বাজারে মাতলামি করতেছিল। বাজারের হারুন অর রশিদ মোল্লাসহ ব্যবসায়ীরা তার এ ঘটনার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম হাতুরি দিয়ে হারুন অর রশিদ মোল্লাকে পিটিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষায় তার ভাই ফারুক মোল্লা ও নারী ইউপি সদস্য মোঃ নুরজাহান বেগমের স্বামী মাসুদ মিয়া এগিয়ে এলে তাদেরকে মারধর করে। গুরুতর আহত হারুন অর রশিদ মোল্লাকে ওই রাতেই আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাজারের ব্যবসায়ীরা মাদকসেবী ইব্রাহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আহত হারুন-অর রশিদ মোল্লার বড় ভাই ফারুক মোল্লা বাদী হয়ে ইব্রাহিমকে প্রধান আসামী করে ৬ জনের নামে মামলা দায়ের করেছে।

এদিকে ইব্রাহিমকে আটকের খবর পেয়ে তার বাড়ীর লোকজন তাকে ছিনিয়ে নিতে লাঠি সোটা নিয়ে কবিরাজপাড়া বাজারে আসে।
এ সময় বাজারে ব্যবসায়ী ও ইব্রাহিমের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বৃহস্পতিবার পুলিশ ইব্রাহিমকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আহত হারুন অর রশিদ মোল্লা বলেন, মাদকসেবন করে ইব্রাহিম বাজারে মাতলামী করতেছিল। আমি ও বাজারের ব্যবসায়ীরা এর প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিমক আমাকে হাতুরি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আমাকে রক্ষায় আমার ভাই ফাকরু মোল্লা ও নারী ইউপি সদস্য নুরজাহানের স্বামী মাসুদ মিয়া এগিয়ে আসলে তাদেরও মারধর করেছে।

মামলার বাদী ফারুক মোল্লা বলেন, বাজারের ব্যবসায়ীরা ইব্রাহিমকে আটক করলে তার বাড়ীর লোকজন লাঠি সোটা নিয়ে তাকে ছিনিয়ে নিতে আসে। এ সময় বাজারে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তিনি আরো বলেন, আমার ভাইকে পিটিয়ে জখমের ঘটনায় আমি মামলা করেছি। পুলিশ ইব্রাহিমকে গ্রেফতার করেছে।

ইব্রাহিমের চাচা আলমগীর হাওলাদার বলেন, আমার ভাতিজাকে বাজারের লোকজন অহেতুক ধরে পুলিশে দিয়েছে।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসামী ইব্রাহিমকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!