আমতলীতে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

আমতলীতে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

আমতলী প্রতিনিধি।। ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃত চার ডাকাতকে মঙ্গলবার দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া খালে সোমবার রাত ১০ টার দিকে।

জানাগেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া খালে ৮-১০ জনের ডাকাতদল ট্রলার যোগে এসে সোমবার রাত ১০ টার দিকে আড়পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে নোঙ্গর করে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। এমন সময় স্থানীয়রা টের পেয়ে আমতলী থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয় জনতার সহায়তায় কালাম মৃধা (৫০), ফোরকান প্যাদা (৩৬), , নান্নু গাজী (৩০) ও শাহীন খানকে (২২) গ্রেফতার করে। পরে ওই ট্রলারে তল্লাশী চালিয়ে দশটি দেশীয় অস্ত্র, দুটি খেলনা বন্দুক ও ট্রলার জব্দ করা হয়েছে। এ ঘটনায় কালাম মৃধাকে প্রধান আসামী করে থানার ডাকাতির প্রস্ততি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আমতলী থানার একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গ্রেফতারকৃত চার ডাকাতের বাড়ী হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দাদন মিয়া বলেন, স্থানীয় জনতার সহায়তায় দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, চার ডাকাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্ততির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!