আমতলী পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের জামিন মঞ্জুর | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলী পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের জামিন মঞ্জুর

আমতলী পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের জামিন মঞ্জুর

আমতলী প্রতিনিধি।। আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও তার বড় ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদেরকে এ জামিন দেন।

জানাগেছে, গত ১৬ আগষ্ট রাতে আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খাঁনকে আল হেলাল মোড়ে প্রকাশ্যে জনসম্মুখে উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি সবুজ ম্যালাকার, ছাত্রলীগ সদস্য শাহাবুদ্দিন সিহাবসহ সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় গত ০১ সেপ্টেম্বর মোয়াজ্জেম হোসেন খাঁনের ভাইয়ের ছেলে মোঃ কবির খাঁন বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি সবুজ ম্যালকারকে প্রধান আসামী করে উপজলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, তার বড় ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমানসহ ৮ জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। ওই মামলায় বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৌর মেয়র মতিয়ার রহমান ও তার ভাই মোঃ মজিবুর রহমান স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের আবেদন মঞ্জুর করে জামিন দিয়েছেন।

আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, রাজনৈতিক হয়রানী মামলায় জামিন দিয়েছেন আদালত। তিনি আরো বলেন রাজনৈতিক ভাবে হয়রানী করতেই আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আদালতের বিচারক বিষয়টি বুঝতে পেরে আমাকে জামিন দিয়েছেন।

পৌর মেয়র মতিয়ার রহমানের আইনজীবি অ্যাড, মোঃ মিজানুর রহমান সিকদার বলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খানকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। তিনি আরো বলেন, আমার মক্কেল রাজনৈতিক হয়রানীর শিকার। তাদেরকে হয়রানী করতেই এ মামলায় জড়ানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!