আমতলীতে গরুতে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে কামড়িয়ে জখম | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে গরুতে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে কামড়িয়ে জখম

আমতলীতে গরুতে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে কামড়িয়ে জখম

আমতলী প্রতিনিধি।। গরুতে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে ফাতেমা নামক এক নারীকে প্রতিবেশী শাহ আলম হাওলাদার কামড়িয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নারী ফাতেমা বেগম এমন অভিযোগ করেন। তাকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আমড়াগাছিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে।

জানাগেছে, উপজেলা আমড়াগাছিয়া গ্রামের আব্বাস আকনের গরুতে প্রতিবেশী কুদ্দুস হাওলাদারের তিনটি কলাগাছ খেয়ে ফেলে। এ নিয়ে কুদ্দুস হাওলাদারের সাথে আব্বাস আকনের শিশু পুত্র মালেকের কথা কাটাকাটি হয়। এ সময় আরেক প্রতিবেশী কুদ্দুস হাওলাদারের ফুফাতো ভাই শাহ আলম হাওলাদার এসে শিশু মালেককে মারধর করে। শিশু মালেককে রক্ষায় তার ফুফু ফাতেমা বেগম এগিয়ে গেলে শাহ আলম হাওলাদার তাকে কামড়ে গুরুতর জখম করেছে। খবর পেয়ে স্বজনরা শিশু মালেক ও ফাতেমা বেগমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আহত ফাতেমা বলেন, আমি আমার ভাইয়ের ছেলে মালেককে রক্ষায় এগিয়ে গেলে শাহ আলম হাওলাদার আমাকে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করেছে।

শাহ আলম হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল বলেন, আমার বাবা কাউকে মারধর করেনি। উল্টো ফাতেমার লোকজন আমাকে মারধর করেছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!