নির্মাণ শ্রমিককে চোর সন্দেহে নির্যাতনকারী আমতলীর কবির গ্রেফতার | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
নির্মাণ শ্রমিককে চোর সন্দেহে নির্যাতনকারী আমতলীর কবির গ্রেফতার

নির্মাণ শ্রমিককে চোর সন্দেহে নির্যাতনকারী আমতলীর কবির গ্রেফতার

আমতলী প্রতিনিধি: নির্মাণ শ্রমিক আব্দুর রাজ্জাক মাতুব্বরকে চোর সন্দেহে আটকে নির্যাতনকারী কবির হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আমতলী পৌর শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। কবির গ্রেফতারের খবরে এলাকার মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।
জানাগেছে, উপজেলার মধ্যচন্দ্রা গ্রামের শানু মাতুব্বরের ছেলে আব্দুর রাজ্জাক মাতুব্বর (২০) মাসিক চুক্তিতে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে আসছে। বুধবার দুপুরে রাজ্জাক পৌর শহরের পুরাতন বাজার এলাকায় ড্রেনে নির্মাণ কাজ করছিল। এ সময় ওই এলাকার পুলিশের সোর্স মুরগী ব্যবসায়ী কবির হাওলাদার (৩৮) ও তার সহযোগীরা চোর সন্দেহে রাজ্জাককে ধরে নিয়ে যায়। পরে প্রায়াত অমল পালে চালের গোডাউনে আটকে রেখে তাকে বেধরক মারধর করে। হাত পায়ে ধরেও তাদের নির্যাতন থেকে রক্ষা পাইনি রাজ্জাক। প্রায় আড়াই ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালায় তারা। পরে চালের গোডাউন থেকে কবির হাওলাদার ও তার সহযোগীরা হাবিব হোটেলে নিয়ে পুনরায় মারধর করে এমন দাবী আব্দুর রাজ্জাকের। খবর পেয়ে তার ভাই মোঃ সামসুল আলম মাতুব্বর ঘটনাস্থলে গেলে তাকেও তারা মারধর করে। পরে পুলিশ গিয়ে আব্দুর রাজ্জাককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই দিন রাতে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বুধবার রাতে আমতলী থানায় কবির হাওলাদারকে প্রধান আসামী করে আব্দুর রাজ্জাকের বড় ভাই মোঃ সামসুল আলম মাতুব্বর অজ্ঞাত ৬ জনের নামে থানায় মামলা করেছেন।

এদিকে চোর সন্দেহে আব্দুর রাজ্জাককে নির্যাতনের একটি ভিডিও বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার পরে নিন্দার ঝড় ওঠে এবং কবির হাওলাদারসহ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করেছেন সচেতন মহল। অভিযোগ রয়েছে কবির হাওলাদার আমতলী থানার কিছু পুলিশ সদস্যদের ছত্রছায়ায় মানুষকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে। বৃহস্পতিবার রাতে পুলিশ নির্যাতনকারী মোঃ কবির হাওলাদারকে পৌর শহরের পুরাতন বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন। কবিরকে গ্রেফতার করায় এলাকার মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

নির্যাতনের শিকার আহত রাজ্জাক মাতুব্বর নির্যাতনকারী কবির হাওলাদারকে গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ঘটনার সাথে আরো জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, কবিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে আরো জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!