তালতলীর তিন শতাধিক বিএনপি’র নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
তালতলীর তিন শতাধিক বিএনপি’র নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

তালতলীর তিন শতাধিক বিএনপি’র নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

আমতলী প্রতিনিধি: তালতলী উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জামাল মোল্লা ও উপজেলা শ্রমিক দল সাবেক সাধারণ সম্পাদক রফিক সরদারের নেতৃত্বে তিন শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার রাতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির জোমাদ্দারের হাতে ফুলের তোরা দিয়ে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হালিম মোল্লা।উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কাসেম হাওলাদার, যুবলীগ আহ্বায়ক মারুফ রায়হান তপু, শ্রমিক লীগ সভাপতি মনির জোমাদ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শুক্কুর, সেচ্ছাসেবক লীগ সভাপতি মোস্তফা জোমাদ্দার, ছাত্র লীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন,সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু প্রমুখ।

আওয়ামীলীগে নব্য যোগদানকৃত জামাল মোল্লা ও রফিক সরদার বলেন, শেখ হাসিনার উন্নয়ন, দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রানিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াতে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ করেছি। তারা আরো বলেন, বুঝেশুনে স্বেচ্ছায় আওয়ামী লীগে যোগ দিয়েছি। আগে ভুল পথে ছিলাম এখন সঠিক পথে এসেছি।

তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও উন্নয়নে উদ্ভুদ্ধ হয়ে বিএনপির তিন শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় আওয়ামীলীগে যোগদান করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!