আমতলীতে গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০

আমতলীতে গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০

আমতলী প্রতিনিধি: গাছ কাটাকে কেন্দ্র করে দুই গ্রূপের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল, পটুয়াখালী ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা রবিবার দুপুরে আমতলী উপজেলার কৃষ্ণনগর গ্রামে।

জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের শহীদুল মুন্সি ও কামাল মুন্সি সম্পর্কে চাচাতো ভাই। রবিবার কামাল মুন্সি চাচাতো ভাই শহীদুল মুন্সির বাড়ীর গাছ কেটে নিয়ে যাচ্ছিল এমন দাবী তার। এতে বাঁধা দেয় শহীদুল মুন্সি ও তার লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটা কাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ১০ জন আগত হয়। গুরুতর আহত মরিয়ম (৩০), কামাল (৩৫), রুনা (৩২), মামুন (২৫), হারুন ভুইয়া (৫৭), রহিম মুন্সি (৫০), সারমিন (২৪) ও ইয়ানুরকে (৩৫) স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়া তাজিন গুরুতর আহত মরিয়াম, কামাল, রুনা ও মামুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী আহত হারুন ভুইয়া বলেন, শহীদুল ও কামাল মুন্সি চাচাতো ভাই। দুই ভাইয়ের মধ্যে গাছ কাটাকে কেন্দ্র কথা কাটাকাটি হয়। এক পর্যায় কামাল মুন্সির লোকজন শহীদুল মুন্সির লোকজনের উপর হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের থামাতে গিয়ে মারধরের শিকার হয়েছি।

শহীদুল ইসলাম মুন্সি বলেন, কামাল মুন্সি তার লোকজন আমার গাছ কেটে নিয়ে যাচ্ছিল।আমি এতে বাধা দেয়ায় আমার পক্ষের নারীসহ ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে।

আহত কামাল মুন্সি বলেন, মোঃ শহীদূল ইসলাম মুন্সি আমার বৃদ্ধ মাসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়া তাজিন বলেন, গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করা হয়েছে। অপর আহকদের হাসপাতালে ভর্তি করা হয়।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!