বরগুনা জেলা পরিষদ নির্বাচন; ১০৪ ভোটের নিরাপত্তায় ৭০ জন আইন শৃংখলা বাহিনী | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
বরগুনা জেলা পরিষদ নির্বাচন; ১০৪ ভোটের নিরাপত্তায় ৭০ জন আইন শৃংখলা বাহিনী

বরগুনা জেলা পরিষদ নির্বাচন; ১০৪ ভোটের নিরাপত্তায় ৭০ জন আইন শৃংখলা বাহিনী

আমতলী প্রতিনিধি: জেলা পরিষদ নির্বাচনে আমতলী উপজেলার সদস্য পদের ১০৪ জন ভোটারের নিরাপত্তায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, ডিবি, পুলিশ, আনসার, ব্যাটালিয়ানসহ ৭০ জন আইন শৃংখলা বাহিনীর লোকজন নিয়োজিত ছিলো। কড়া নিরাপত্তায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সোমবার সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর দুইটায় ভোট গ্রহন শেষ হয়েছে। ১০৪ ভোটারের মধ্য ১০২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জানাগেছে, বরগুনা জেলা পরিষদ নির্বাচনে আমতলী উপজেলা থেকে সদস্য পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন অ্যাড. আরিফ-উল হাসান আরিফ, মোঃ আবুল বাশার নয়ন মৃধা, মোঃ আহুরুজ্জামান আলমাস খাঁন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০৪ জন। ১০৪ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন ১০৪ ভোটের নিরাপত্তায় দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, ডিবি, আনসার, র‌্যাটলিয়ানসহ ৭০ জন আইন শৃংখলা বাহিনী নিয়োজিত ছিল। ১০৪ জন ভোটারের মধ্যে ১০২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

সোমবার দুপুর সোয়া ১ টায় সরেজমিনে ঘুরে দেখাগেছে, ভোটাররা শাস্তিপুর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

হলদিয়া ইউপি সদস্য ও ভোটার মোঃ আবু সালেহ বলেন, এতো করা নিরাপত্তায় ভোট গ্রহন আর কখনো দেখিনি। আইন শংখলা রক্ষাকারী বাহিনীতে ভরপুর। তিনি আরো বলেন, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।

প্রিজাইটিং অফিসার মোঃ জিয়াউল হক মিলন বলেন, ১০৪ ভোটারের মধ্যে ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, সর্ব্বোচ্চ নিরাপত্তায় মধ্য দিয়ে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহন শেষ হয়েছে। ভোট গ্রহন শেষ হলেও আইন শৃংখলা বাহিনী মাঠে থাকবে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাহের বলেন, নির্বাচন গ্রহনে দুইজন ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব, পুলিশ, ডিবি, আনসার ও ব্যাটালিয়ানসহ ৭০ জন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল। তাদের সতর্ক অবস্থানে থাকায় শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।। কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!